Menu |||

এক বছরেও শনাক্ত হয়নি বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীরা

জাকির সিকদার ঃ গত বছরের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারী লাঞ্ছনাকারীদের এখনো শনাক্ত করা হয়নি। যদিও পুলিশ বলেছিল, তারা ওই এলাকার সিসিটিভির ফুটেজ থেকে সন্দেহভাজন আট লাঞ্ছনাকারীকে শনাক্ত করেছে, কিন্তু এক বছরে গ্রেপ্তার হয়েছে মোটে একজন।

আলোচিত এ মামলা শাহবাগ থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে আদালতের নির্দেশে এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) তদন্তাধীন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘নববর্ষে নারী লাঞ্ছনার মামলাটি পিবি আই তদন্ত করে দেখছে। তারা যদি তদন্তে ডিবির সহায়তা চায় তাহলে তা দেয়া হবে।’
পহেলা বৈশাখের ওই ঘটনায় পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলা করেছিল, তার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছিল। কাউকে গ্রেপ্তার করতে না পারায় মামলাটি আদালত নিষ্ক্রিয় করেছিলেন। পরে এ বছরের ২৭ জানুয়ারি পুরান ঢাকার চকবাজার থেকে মো. কামাল নামের একজনকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। গত বছর পহেলা বৈশাখে টিএসসির কাছে নারী লাঞ্ছনার ঘটনায় ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ প্রথম দিকে এটি আমলে না নিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও দাবির মুখে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।
এরপর ডিবি পুলিশ প্রত্যক্ষদর্শী ও সিসিটিভির ফুটেজ থেকে আট সন্দেহভাজনের ছবি প্রকাশ করে গণমাধ্যমে। অভিযুক্তদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু পুলিশ এ ঘটনায় তখন অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ফলে শাহবাগ থানার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।
এর প্রায় নয় মাস পর এ বছরের ২৭ জানুয়ারি পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন আদালত। তবে কামালকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ দাবি করে, তারা নিজস্ব সোর্সের মাধ্যমেই অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আইকে)। পিবি আইকে আগামী ১৭ এপ্রিল এ মামলার পুনঃ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। জানতে চাইলে পিবি আইয়ের বিশেষ পুলিশ সুপার আহসান হাবীব পলাশ বলেন, ‘ঘটনার যে ফুটেজ হাতে পাওয়া গেছে, তা খুব একটা পরিস্কার নয়। সে কারণে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে আমরা দ্রুত তদন্ত শেষ করতে চেষ্টা করছি।’

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

এক বছরেও শনাক্ত হয়নি বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীরা

জাকির সিকদার ঃ গত বছরের পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নারী লাঞ্ছনাকারীদের এখনো শনাক্ত করা হয়নি। যদিও পুলিশ বলেছিল, তারা ওই এলাকার সিসিটিভির ফুটেজ থেকে সন্দেহভাজন আট লাঞ্ছনাকারীকে শনাক্ত করেছে, কিন্তু এক বছরে গ্রেপ্তার হয়েছে মোটে একজন।

আলোচিত এ মামলা শাহবাগ থানা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাত ঘুরে আদালতের নির্দেশে এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবি আই) তদন্তাধীন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘নববর্ষে নারী লাঞ্ছনার মামলাটি পিবি আই তদন্ত করে দেখছে। তারা যদি তদন্তে ডিবির সহায়তা চায় তাহলে তা দেয়া হবে।’
পহেলা বৈশাখের ওই ঘটনায় পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যে মামলা করেছিল, তার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছিল। কাউকে গ্রেপ্তার করতে না পারায় মামলাটি আদালত নিষ্ক্রিয় করেছিলেন। পরে এ বছরের ২৭ জানুয়ারি পুরান ঢাকার চকবাজার থেকে মো. কামাল নামের একজনকে গ্রেপ্তারের পর মামলাটি পুনরুজ্জীবিত হয়। গত বছর পহেলা বৈশাখে টিএসসির কাছে নারী লাঞ্ছনার ঘটনায় ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ প্রথম দিকে এটি আমলে না নিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও দাবির মুখে শাহবাগ থানায় মামলা করে পুলিশ।
এরপর ডিবি পুলিশ প্রত্যক্ষদর্শী ও সিসিটিভির ফুটেজ থেকে আট সন্দেহভাজনের ছবি প্রকাশ করে গণমাধ্যমে। অভিযুক্তদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে মোট আট লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু পুলিশ এ ঘটনায় তখন অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ফলে শাহবাগ থানার করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।
এর প্রায় নয় মাস পর এ বছরের ২৭ জানুয়ারি পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন আদালত। তবে কামালকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ দাবি করে, তারা নিজস্ব সোর্সের মাধ্যমেই অভিযুক্ত কামালকে গ্রেপ্তার করেছিল। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আইকে)। পিবি আইকে আগামী ১৭ এপ্রিল এ মামলার পুনঃ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। জানতে চাইলে পিবি আইয়ের বিশেষ পুলিশ সুপার আহসান হাবীব পলাশ বলেন, ‘ঘটনার যে ফুটেজ হাতে পাওয়া গেছে, তা খুব একটা পরিস্কার নয়। সে কারণে তদন্তে কিছুটা সময় লাগছে। তবে আমরা দ্রুত তদন্ত শেষ করতে চেষ্টা করছি।’

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Thu, 26 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।