ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার মাস অমর একুশে ফেব্রুয়ারি। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রবাসী সাংবাদিক ও লেখক জমির হোসেনের গ্রন্থ “প্রবাসে মেঘ জ্যোৎস্না”। এক যুগেরও বেশি সময় অতিক্রম করার পর তিনি পাঠকদের মাঝে কোন বই নিয়ে হাজীর হলেন। ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না”গ্রন্থে প্রবাস জীবনের গভীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন লেখক। কখনও হাসি কখনও কান্না এবং প্রবাসীদের নানাবিধ সমস্যা তার লেখার মাঝে ফুটে উঠেছে। ইতালির নিয়ম ব্যবস্থাও তুলে ধরা হয়েছে বইটিতে। তাই সব ধরনের পাঠকদের জন্য সময় উপযোগী একটি গ্রন্থ ” প্রবাসে মেঘ জ্যোৎস্না”।
বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। প্রকাশ করেছেন চৈতন্য প্রকাশনী। ৯৬ পৃষ্ঠার বইটির
মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

জমির হোসেনের বইটিতে প্রবাসের সমসাময়িক বাস্তবে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা,ইউরোপের আইনের প্রতি বাংলাদেশিদের সন্মান ছাড়াও কয়েকটি ভ্রমণ কাহিনী রয়েছে। চৈতন্য প্রকাশনাীর স্টল নং ২৫০/২৫১ বইটি এ পাওয়া যাবে।
বইটি প্রসঙ্গে জমির হোসেন বলেন, জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে এই বইয়ের প্রতিটি লেখার জন্ম। জীবনের মধ্যকার যে অনুভূতি তা এই লেখায় পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি পাঠকের ভালোবাসায় মুগ্ধ হবে। উল্লেখ্য তিনি ইতালি থেকে প্রবাসীদের নিয়ে নিয়মিত লিখছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

















