আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বিষয়টি নিয়ে এরইমধ্যে দখলদার ইসরাইলের মন্ত্রিসভা একটি কমিটি গঠন করেছে। যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুসারে এ দ্বীপ নির্মাণের এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।
জেরুজালেম পোস্টের খবর অনুসারে রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, দ্বীপ নির্মাণের ফলে ইসরাইলে জনসংখ্যার চাপ কমবে এবং ইসরাইলের দখলে থাকা ভূমির পরিমাণ বাড়বে।
নেতানিয়াহু আরো বলেছেন, “আমাদের একটি উপকূল আছে এবং সেখানে আমরা পানি শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রসহ নানা ধরনের স্থাপনা গড়ে তুলতে পারি। পাশাপাশি এ দ্বীপ আমাদেরকে বাড়তি ভূমি দেবে।”
জেরুজালেম পোস্ট জানিয়েছে, ১৯৯৯ সালে ইসরাইল ও হল্যান্ডের একটি যৌথ কমিটি উপকূলের কাছে কৃত্রিম দ্বীপ নির্মাণের সম্ভাব্যতা নিয়ে রিপোর্ট দেয়ার পর থেকে বহু কমিটি এ পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখেছে। জেরুজালেম পোস্ট দাবি করছে, পরিবহনমন্ত্রী ইসরাইয়েল কাৎজ গাজা উপত্যকার কাছে কৃত্রিম দ্বীপ নির্মাণের যে প্রস্তাব দিয়েছেন তার সঙ্গে এ কমিটির কোনো সম্পর্ক নেই। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত












