ডেস্ক রিপোর্ট- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হতে পারে। জানা গেছে, তিনি কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা করতে পারেন।
বিএনপির একাধিক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে খবরটি নিশ্চিত করেছেন, তবে দলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেছেন।
গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ভর্তি করা হয়। গত রোববার (৩০ নভেম্বর) ভোরের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়।
খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল গত বুধবার বিকেলে ঢাকায় এসেছেন। তার চিকিৎসায় সহায়তা করতে একই দিনে চীন থেকে আসা চার সদস্যের আরেকটি চিকিৎসক দল বুধবার রাত ৯টার পর ঢাকায় অবতরণ করে এবং সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসে। এর আগে ১ ডিসেম্বর চীনের চিকিৎসকদের পাঁচ সদস্যের একটি অগ্রবর্তী দল ঢাকায় এসেছিল।
বর্তমানে দেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












