নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র এ দিনটিতে জাকের পার্টি কুয়েত শাখার উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০শে অক্টোবর) বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি বাদল দেওয়ান।
প্রচার সম্পাদক মাসুদ খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সালমান আজিজ, মাসুদ রানা কবির, জয়নাল আবেদিন, জহিরুল ইসলাম খাঁন, মোঃ সেলিম সহ অনেকে। 
হাফিজ মনির এর কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী, জাকের পার্টির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কোরান-সুন্নাসহ ধর্মীয় নানা বিষয়ে বয়ান করেন, মাওলানা মুস্তাকিন বিল্লাহ।
মিলাদ ও বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন, মাওলানা গিয়াস উদ্দিন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












