ডেস্ক রিপোর্ট- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় জানিয়েছে যে, দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা (সুপ্রিম লিডার) আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে তাঁর মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি সম্প্রচার মাধ্যমটি। এই ঘোষণার পর ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করার কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে যে, শনিবার সকালে নিজ দপ্তরে অবস্থানকালে খামেনি নিহত হন এবং তাঁর এই মৃত্যু “বিশ্বের অত্যাচারীদের বিরুদ্ধে এক বিশাল অভ্যুত্থানের” সূচনা করবে। এর আগে শনিবার ভোরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে খামেনির মৃত্যুর খবর প্রচার করে লিখেছিলেন, “ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি মারা গেছেন।”











