Menu |||

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেন আদালত। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুইজন অভিভাবকের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
বুধবার সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকদ্বয় রিটটি দায়ের করেন।
রিটে বিবাদী করা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন এম মনজুর আলম।

শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, শিক্ষার ওপর কেউই এখন ভ্যাট দেয় না। তাহলে ইংরেজি মাধ্যমের (ইংলিশ মিডিয়াম) শিক্ষার্থীরা কেন দেবে? আদালত শুনানি নিয়ে সাড়ে ৭ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে রুল জারি করেন। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এদিকে টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে ১১/এ নম্বর সড়কে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করেন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল,সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন। তারা ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

» আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্বাস

» কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

» কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

» আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

» নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

» কুয়েতের আকাশসীমায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত

» কুয়েত বিমানবন্দর বন্ধ: সৌদি আরব হয়ে স্থলপথে ভ্রমণের জন্য যা জানা জরুরি

» কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

» রমজান উপলক্ষে কুয়েতের আমিরের ভাষণ: জাতীয় ঐক্য ও সতর্কতার আহ্বান

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত

ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করেন আদালত। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুইজন অভিভাবকের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
বুধবার সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকদ্বয় রিটটি দায়ের করেন।
রিটে বিবাদী করা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। সঙ্গে ছিলেন এম মনজুর আলম।

শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, শিক্ষার ওপর কেউই এখন ভ্যাট দেয় না। তাহলে ইংরেজি মাধ্যমের (ইংলিশ মিডিয়াম) শিক্ষার্থীরা কেন দেবে? আদালত শুনানি নিয়ে সাড়ে ৭ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে রুল জারি করেন। রুলে সরকারের কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এদিকে টিউশন ফি’র ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে ১১/এ নম্বর সড়কে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কে মানববন্ধন করেন। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, ইউনিভার্সেল টিউটোরিয়াল,সিদ্দিকী ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপল লিফ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও মানববন্ধনে অংশ নেন। তারা ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

আকাশসীমায় কড়া পাহারা: কুয়েতে ২৪ ঘণ্টায় দুটি ড্রোন ভূপাতিত

আতঙ্কিত হয়ে অতিরিক্ত খাদ্যদ্রব্য কেনা থেকে বিরত থাকার আহ্বান: কুয়েতে স্থিতিশীল বাজার পরিস্থিতির আশ্ব...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত

কুয়েত এয়ারওয়েজের নামে ভুয়া বিজ্ঞাপন: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

আঞ্চলিক যুদ্ধের কবলে কুয়েতের ভ্রমণ খাত: স্থবিরতা ও গভীর অনিশ্চয়তা

নিরাপত্তা শঙ্কায় কুয়েতে উন্মুক্ত স্থানে ইফতার বিতরণ ও নামাজে নিষেধাজ্ঞা

কুয়েতে সংবাদ প্রচার ও তথ্যের উৎস যাচাইয়ে কঠোর নির্দেশনা

কুয়েত প্রবাসী গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টদের সাথে রাষ্ট্রদূতের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতের প্রধান ব্যাংকগুলোর সদর দপ্তর সাময়িক বন্ধ ঘোষণা

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Tue, 17 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।