এম আব্দুল মন্নান, আমিরাত থেকে/ সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আবুধাবি ফুডল্যান্ড হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলের শুরুতে শুরুতে বাংলাদেশ থেকে মুঠো ফোনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মোসলেম উদদীন আহমেদ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আমিন মিয়া, প্রকৌশলী আশীষ বড়ুযা, জসিম উদ্দিন সেলিম , সাংবাদিক নিমাই সরকার,
এস এম ইদ্রিস, দেলোয়ার হোসেন , সাইফুল ইসলাম, মাসুদ উদ্দিন , এস এম ইউনুস ইমু, নূর হোসেন, মনজু তালুকদার, সোহেল মাঝি, মোহাম্মদ মনজু প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজিম উদ্দিন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লিটন দাস, সজিব তালুকদার, মামুন নূর, মোঃ খোকন, মোঃ .শহিদুল আলম, আমিরুল ইসলাম চৌধুরী, তোফায়েল চৌধুরী সেলিম, এনাম হোসেন, মোহাম্মদ কামাল, প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ আজ অনেকদূর এগিয়ে গেছে। প্রতিটি সেক্টরে লক্ষণীয় উন্নতি হয়েছে। এসব কিছুই সম্ভব হয়েছে আওয়ামী লীগের গতিশীল নেতৃত্বের জন্য। তারা আরো বলেন, জনগণের কল্যাণ করতে জনগণকে জাগাতে হবে এবং সংগঠনকে তৃণমূল পর্যন্ত বিস্তৃতি করতে হবে। দেশ ও সংগঠন তথা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তারা নিজ নিজ এলাকার উন্নয়নসহ তৃণমূল পর্যায়ে রাজনীতি চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন অঞ্চলের সমমনা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে দেশ, জাতি, সংগঠন ও প্রবাসীদের কল্যাণে দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













