সৌদি আরবে এক আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর আবা’র এক মসজিদে এই হামলা চালানো হয়। সরকারের এক বিশেষ নিরাপত্তা বাহিনির সদস্যরা এই মসজিদে নামাজ পড়তে যায়।
কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিস্কার নয়।
তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ সেখান থেকে অল্প দুরত্বে ইয়েমেনে সীমান্তে তাদের অবস্থান রয়েছে।
সৌদি আরাব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে এক আন্তর্জাতিক কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছে।











