নিজস্ব প্রতিনিধিঃ ৫জুলাই বৃহস্পতিবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার আল-আমান রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত, জিলিব আল সুয়েখ মহানগর শাখার সহ সভাপতি মোহাম্মদ আনোয়ার হুসেনের মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জিলিব আল সুয়েখ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মোঃ ইসহাক মিয়া ও ইকবাল হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কুয়েত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর চট্রগ্রাম আওয়ামীলীগ কুয়েতের সভাপতি শামছুল হক, স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের সভাপতি মাসুদ করিম,কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য মুরাদুজ্জামান চৌধুরী প্রমুখ।
বক্তব্য রাখেন, রাসেল ,বাবলু, বাশার, কাজি রায়হান,মানিক কুন্ড,রতন,ইদ্রিছ আলি সোহাগ,আবদুল আলিম, সহ আরও অনেকে।
বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দরা রাজনৈতিক সহযোদ্ধা আনোয়ার হুসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
,
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












