নিজস্ব প্রতিনিধিঃ আঞ্জুমানে আল ইসলাহ এর স্থায়ী কমিটির সদস্য প্রিন্সিপাল আব্দুল কাইয়ূম সিদ্দিকী, কুয়েত আল ইসলাহ নেতা আহমেদ রিপন ও সিরাজ মিয়ার মাতা এর মৃত্যুতে আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে ঈসালে ছাওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় কুয়েতের ফাহাহিল এলাকায় আল- রিফ হোটেলে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমেদ সেলিমের পরিচালনায় ও সভাপতি আব্দুল মুহিত নাজমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাইদ কুতুব উদ্দিন, আলহাজ্ব মাহমুদ আলী, কারী আব্দুল মালেক, লুতফুর রহমান লুদাই মিয়া ও মুরাদুল হক চৌধুরি।
প্রিন্সিপাল আব্দুল কাইয়ূম সিদ্দিকীর দ্বীনি কর্মের বিভিন্ন দিক তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন, কারী আব্দুল মালিক।
এছাড়াও বক্তব্য রাখেন, আহমেদ রিপন, মাওলানা মাঈনুল সহ অনেকে।
বক্তারা, মরহুম তিন ব্যক্তির বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
শেষে দেশ-জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত













