অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে গত একমাস ব্যাপী মরহুম আবদুর রশিদ তালুকদার স্মৃতি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কান্দিরপাড় চেঙ্গুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ৮ দলীয় হা-ডু-ডু খেলার প্রথম পর্বের খেলায় ফাইনালে অংশগ্রহণ করেন চেঙ্গুটিয়া টপ সেভেন স্টার একাদশ বনাম সুপার কিং বায়েজিদ ইসলাম একাদশ। খেলায় ৩-২ গোলের ব্যবধানে সুপার কিং বায়েজিদ ইসলাম বিজয়ী হয়।
খেলা উদ্বোধন করেন মরহুম আবদুর রশিদ তালুকদারের ছেলে বিশিষ্ট সমাজসেবক রকিব তালুকদার। প্রধান অতিথি ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক যুবলীগ নেতা রফিকুল তালুকদার, জাকির তালুকদার, চেঙ্গুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কুমার ঢালী, শহীদ তালুকদার, জিএম ফারুক, মো. সালাম হাওলাদার, সোহরাব তালুকদার, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন তালুকদার, মো. দুলাল ঢালী, ডবলু তালুকদার, মাহাবুব ঘরামী, সাংবাদিক এনায়েত হোসেন মুন্না, আতাউর রহমান চঞ্চল, আরেফিন রিয়াদ, রাজিব ইসলাম তারিম প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলকে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। পরে লাকী কুপনের ড্র অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












