নিজস্ব প্রতিনিধি: আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো। গত ২৯ শে সেপ্টেম্বর ২০১৫ইং রোজ মঙ্গলবার রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে বর্তমান প্রধানমন্ত্রীর এই ৬৯তম জন্মদিনটি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কাটা।
বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাক আলী ফেরদৌসের প্রাণবন্ত সঞ্চালনায় ও বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার সভাপতি মো: সিকান্দর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত শাখার উপদেষ্টা মো: মোওয়াজ উদ্দিন মোওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আব্দুল খালেক চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আকরামুজ্জামান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী,মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ রাশেদ মোশাররফ পাঠান,বা: আ: কুয়েত শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুল প্রমুখ।
উক্ত অনুষ্টানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, বা: আ: কুয়েত শাখার সহ সভাপতি শফিকুল আলম সফি, শেখ আকরামুজ্জামান, জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, শাহ নেওয়াজ নজরুল,বা: আ : কুয়েত শাখার সাংগঠনিক সম্পাদক আলী আব্দুল ওয়াহিদ, কৃষি সমবায় ও মানবধিকার বিষয়ক সম্পাদক এস এম আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক টুটুল, আলিম উদ্দিন সহ বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন কুয়েতের অনেক নেতৃবৃন্দরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












