কূটনীতিক প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত রাজ্য শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পহেলা এপ্রিল ২০১৬ইং রোজ শুক্রবার সময় রাত ৯ ঘটিকায় কুয়েত সিটিস্থ গুলশান হোটেলে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
সংগঠনের সভাপতি সিকান্দর আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউল গনি মামুন।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কুয়েতের সভাপতি শেখ আকরামুজ্জামান।
এতে উক্ত বিশেষ দিবসটির উপর মূল্যবান বক্তব্য রাখেন কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম,সাংগঠনিক সম্পাদক আমি এস এম আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক টুটুল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মাইন,যুবলীগ কুয়েতের যুগ্ম আহ্বায়ক মনির হায়দার, স্বেচ্ছাসেবকলীগ কুয়েতের যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল আজিজ,আ:লীগ হাসাবিয়া শাখার সভাপতি সুবেদ আলী, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, তরুনলীগ কুয়েতের সভাপতি শাহীন খান লিটন প্রমূখ।
কবিতা আবৃত্তি করেন সাংবাদিক মাহমুদ ।
এদিকে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী নেতৃবৃন্দরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ট বাঙালী, স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু সহ স্বাধীনতার যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং পাশাপাশি দেশ মাতৃকার আন্দোলন সহ দেশ,জাতির স্বার্থ সংশ্লিষ্ট ও ভাষা আন্দোলন সংগ্রামে যারা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন; সেসব সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।
এদিকে আলোচনা সভা শেষে সকল নেতৃবৃন্দরা নৈশভোজে যোগ দেন। 
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












