Menu |||

আইন এখন সবার জন্য সমান নয়; বিচার একেক জনের জন্য একেক রকম চলছেঃ ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আইন এখন সবার জন্য সমান নয়। বিচার একেক জনের জন্য একেক রকম চলছে। আমরা দেখছি, একই যাত্রায় দুই ফল। আইন কারও জন্য চলে দ্রুত গতিতে, আবার কারও জন্য চলে ধীরগতিতে।

বুধবার গ্যাটকো মামলায় খালেদা জিয়ার করা আবেদন হাইকোর্ট খারিজ করার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আইন ও বিচার সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না। তারপরও আমরা বিচারকদের প্রাজ্ঞতা ও ন্যায়পরায়ণতার প্রতি আস্থা রাখতে চাই।

খালেদা জিয়ার মামলার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলার গতির তুলনা করে বিএনপি নেতা রিপন বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের মামলার তারিখ মাসের পর মাস পরে হয়। আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, সেটার সপ্তায়-সপ্তায় তারিখ পড়ছে। এটা বিচারকের ব্যাপার। বিচারক মহোদয় বোধ হয় দ্রুত নিষ্পন্ন করতে চান। অন্যদিকে এরশাদের মামলার যে বিচারক আছেন, তিনি হয়ত অনেক ধীরে সুস্থে বিচার বিশ্লেষণ করে মামলাটি পরিচালনা করতে চান।
“কেবল তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তাদের মামলাগুলো স্থগিত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মামলা বাতিল হয়ে গেছে। নাইকো-গ্যাটকো মামলা তার বিরুদ্ধেও (শেখ হাসিনা) ছিল, তা স্থগিত অথবা বাতিল হয়ে গেছে। এজন্য আমরা বলছি, এক যাত্রায় দুই ফল হচ্ছে।”
বাংলাদেশে সাম্প্রতিক শিশু হত্যাসহ কয়েকটি ঘটনা আইনের শাসনহীনতার ফল বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।
“বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এক অব্যবস্থা বিরাজ করছে। আজকের পত্রিকায় এসেছে, শাসক দলের এমপি বলেছেন- ‘যারে সামনে পাইবি মাইরা ফেলা’। এই হচ্ছে শাসকদের উন্মত্ততা, যা নৈরাজ্য-বিশৃঙ্খলাকে আরও উসকে দেয়।”

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি

নতুন দলের আত্মপ্রকাশ, সব দল নিয়ে কাজ করার ইচ্ছা তরুণ নেতাদের

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

জামায়াত ‘বাধ্য হয়ে’ পাকিস্তানের পক্ষে ছিল: শফিকুর

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

'জয় বাংলা' স্লোগান দিলেই মারধর

এবার গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে ভিসার মেয়াদ বৃদ্ধি ও জরিমানা মওকুফ: সুবিধা পাবেন দেশে আটকে পড়া প্রবাসীরাও

» মুন্সীগঞ্জে ফিল্মি কায়দায় কৃষিজমির মাটি লুটের অভিযোগ

» মধ্যপ্রাচ্যে নির্ঘুম আতঙ্কে কোটি প্রবাসী বাংলাদেশি

» কুয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, সকল ক্রু জীবিত উদ্ধার

» কুয়েতের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন প্রতিহত, বড় ধরনের হামলার চেষ্টা ব্যর্থ

» মৌলভীবাজারে ভাষাসৈনিক বদরুজ্জামানের ১০৩তম জন্মবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» কুয়েতে ড্রোন হামলা, আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

» ৩৭ বছর ধরে ছিলেন ইরানের ক্ষমতায় ধর্মীয় নেতা খামেনি

» ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

» কাগজপত্রের ঝামেলা শেষ: ঘরে বসেই মিলবে ইতালির শেনজেন ভিসা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

আইন এখন সবার জন্য সমান নয়; বিচার একেক জনের জন্য একেক রকম চলছেঃ ড. আসাদুজ্জামান রিপন

বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আইন এখন সবার জন্য সমান নয়। বিচার একেক জনের জন্য একেক রকম চলছে। আমরা দেখছি, একই যাত্রায় দুই ফল। আইন কারও জন্য চলে দ্রুত গতিতে, আবার কারও জন্য চলে ধীরগতিতে।

বুধবার গ্যাটকো মামলায় খালেদা জিয়ার করা আবেদন হাইকোর্ট খারিজ করার পর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, আইন ও বিচার সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে না। তারপরও আমরা বিচারকদের প্রাজ্ঞতা ও ন্যায়পরায়ণতার প্রতি আস্থা রাখতে চাই।

খালেদা জিয়ার মামলার সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলার গতির তুলনা করে বিএনপি নেতা রিপন বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের মামলার তারিখ মাসের পর মাস পরে হয়। আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে যে মামলা চলছে, সেটার সপ্তায়-সপ্তায় তারিখ পড়ছে। এটা বিচারকের ব্যাপার। বিচারক মহোদয় বোধ হয় দ্রুত নিষ্পন্ন করতে চান। অন্যদিকে এরশাদের মামলার যে বিচারক আছেন, তিনি হয়ত অনেক ধীরে সুস্থে বিচার বিশ্লেষণ করে মামলাটি পরিচালনা করতে চান।
“কেবল তাই নয়, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, তাদের মামলাগুলো স্থগিত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে মামলা বাতিল হয়ে গেছে। নাইকো-গ্যাটকো মামলা তার বিরুদ্ধেও (শেখ হাসিনা) ছিল, তা স্থগিত অথবা বাতিল হয়ে গেছে। এজন্য আমরা বলছি, এক যাত্রায় দুই ফল হচ্ছে।”
বাংলাদেশে সাম্প্রতিক শিশু হত্যাসহ কয়েকটি ঘটনা আইনের শাসনহীনতার ফল বলে দাবি করেন বিএনপির মুখপাত্র।
“বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে এক অব্যবস্থা বিরাজ করছে। আজকের পত্রিকায় এসেছে, শাসক দলের এমপি বলেছেন- ‘যারে সামনে পাইবি মাইরা ফেলা’। এই হচ্ছে শাসকদের উন্মত্ততা, যা নৈরাজ্য-বিশৃঙ্খলাকে আরও উসকে দেয়।”

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি

নতুন দলের আত্মপ্রকাশ, সব দল নিয়ে কাজ করার ইচ্ছা তরুণ নেতাদের

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

জামায়াত ‘বাধ্য হয়ে’ পাকিস্তানের পক্ষে ছিল: শফিকুর

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

'জয় বাংলা' স্লোগান দিলেই মারধর

এবার গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 6 Mar.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।