বিশেষ প্রতিনিধিঃ বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদারের অবকাশ যাপন স্বদেশ যাত্রা উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার শের-এ বাংলা হোটেলে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হুসেন মৃধার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শাহ্ আলম, উপদেষ্টা কবি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি হুমায়ূন কবির, সহ-সভাপতি কোরবান আলী, সহ-সভাপতি শাহিন মৃধা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরুর পর সংবর্ধিত অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদারের সুস্বাস্থ্য ও স্বদেশ যাত্রা নিরাপদ-শান্তিময় কামনা করে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর আলী, যুগ্ম সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস খাঁন, রাজনৈতিক ব্যক্তিত্ব শাহজান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, তরুণ সংগঠক লোকমান জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁনসহ অনেকে।
পরে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












