সুমন রাজ বড়ুয়াঃ আওয়ামী লীগের বিজয়ের পর বাংলাদেশে রাজনৈতিক ও ব্যক্তিগত সফর শেষে সুইজারল্যান্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও একুশের আলো ফাউন্ডেশনের ট্রাষ্টি বোর্ডে চেয়ারম্যান, মানবাধিকার কর্মী গৌরী চরণ সসীম ১২জানুয়ারি (শনিবার) জেনেভা বিমান বন্দরে পৌঁছেন। বিমান বন্দরে তাকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তিনি বাংলাদেশ সফরকালে সুইজারল্যান্ড আওয়ামী লীগের পক্ষ থেকে যে সমস্ত কার্যকলাপ ও কর্মসূচি বাস্তবায়ন কা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, এবারের তার বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী জনাব এ বি এম ফজলে করিম চৌধুরী তথা নৌকার বিজয় সুনিশ্চিত করা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনা। নৌকার পক্ষে রাজধানী ঢাকা ছাড়াও তিনি তার নিজ উপজেলার বিভিন্ন গ্রামে গজ্ঞে নির্বাচনী প্রচারণার গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও জনসভায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারে উন্নয়নের চিত্র তুলে ধরা প্রচারণাপত্র বিলি করেন এবং নৌকার বিজয়ের গুরুত্ব তুলে ধরে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারগণকে অনুপ্রাণিত করেন। এ সময় জেনেভা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, শশী খান, পুনম ইসলাম, জলী চৌধুরী, আরিয়ানসহ আরও অনেকে।











