মোহাম্মদ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : সারা বাংলাদেশ এর ন্যায় আজ গোলাপগঞ্জের সরকারি এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলনে নামে। রাস্তায় আন্দোলনে নামার পর সাবেক ছাত্রনেতা গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখরের তাৎক্ষনিক নির্দেশে শিক্ষার্থী দের কাছে প্রধানমন্ত্রীর বার্তা নিয়ে যান গোলাপগন্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ, গোলাপগন্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,প্রচার সম্পাদক তাজুল ইসলাম,গোলাপগন্জ উপজেলা ছাত্রলীগ নেতা শাহ ইমরান, মারজান আহমদ এর উপস্হিতিতে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে ক্লাসে ফিরিয়ে দিতে সক্ষম হন, এ জন্য দিদার, তাজুল,শাহ ইমরান,এবং মারজান সহ সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকবর আলী ফখর।আর ছাত্রলীগ কে সাহায্য করার জন্য শ্রদ্ শিক্ষক গোলাপগঞ্জের সরকারি এম সি একাডেমী মডেল স্কুল ও কলেজের প্রিন্সিপাল মনসুর আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন আকবর আলী ফখর।











