আশিক ইমরান,টাংগাইল থেকেঃ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৭টাংগাইল ৮ বাসাইল,সখিপুর আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত, কুঁড়ি সিদ্দিকীকে ১৩৬৫৩৭ ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছেন তিনি।
উল্লেখ্য, ভিপি জোয়াহেরুল ইসলাম তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আলীগড় খ্যাত করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের দুই দুইবারের ভিপি ছিলেন, টাংগাইল সমবায় ব্যাংকের চেয়াম্যান,কেন্দ্রীয় ছাএ লীগের সদস্য, টাংগাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
জোয়াহেরুল ইসলাম জয়লাভ করায় টাংগাইলের সখিপুরে যাদব পুর ইউনিয়নের এ নেতার নিজ বাড়িতে দুই উপজেলার নেতা কর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় এলাকাবাসী প্রিয় এই নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময় সদ্য বিজয়ী এ সাংসদ বলেন, শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামীতে স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন।











