রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দা সেলিমা কাদের ডিগ্রী কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোমবার (১ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মানবন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত মানবন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক বিপ্লব বড়–য়া, বিইউএম এমরান চৌধুরী, আমান শাহ, মো. আনোয়ারুল ইসলাম, নিলুপার আক্তার, আনজুমান আরা বেগম, লাজুক আক্তার প্রমুখ। বক্তরা বলেন, ‘দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন দেশবিরোধী কিছু কুচক্রীমহল দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদ এই ষড়যন্ত্রেরই অংশ।’ তবে বাঙ্গালী জাতি জানে কিভাবে দেশ থেকে শত্রু তাড়াতে হয়। পরে সাম্প্রতিক ঘটনার বিচার দাবী করে বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।











