রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাওলানা শাহ মুজিব উল্লাহ (পাগলা মামা) মাজার ওয়াক্ফ এস্টেট পরিচালনা কমিটির উদ্যোগে মাজার প্রাঙ্গনে সোমবার (২০ জুন) রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাজার ওয়াক্ফ এস্টেট পরিচালনা কমিটির যুগ্ন মোতোওয়াল্লী, জি.এমএইচ সিরাজী, সাধারন সম্পাদক মো. আইয়ুব আলী মাষ্টার, অর্থ সম্পাদক মৌলভী মো. হাশেম, সহ অর্থ সম্পাদক নুরুল ইসলাম আজাদ, মো. সৈয়দ, আবদুল মোতালেব প্রমুখ।











