মৌলভীবাজার থেকে, খ ম জুলফিকারঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিন মশাজান গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় রাজনগর থানায় অপমৃত্যুর মামলা (নং-০৩/১৮, তারিখ: ৩০/৬/১৮ইং) হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মখলিছ মিয়ার ছেলে মুছা মিয়া (৩২) গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে তিনি নিজ ঘরে ঘুমাতে যান। শনিবার সকাল ৭টার দিকে পাশের বাড়ির মইনুদ্দিন (১২) নামের এক শিশু নিহতের চাচা মাসুক মিয়ার নির্মাণাধীন ঘরের পিলারের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় মুছা মিয়াকে দেখতে পায়। পরে সে নিহতের পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার বলেন, প্রাথমিক পর্যবেক্ষনে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












