বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মোহাম্মদপুরের বাসায় চুরি হয়েছে।
চুরির খবর পেয়ে রোববার সকালে শারজাহ থেকে দেশে ফিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বলেছেন, যা হয়েছে সেটা ‘রীতিমত ডাকাতি’।
নান্নু বলেন, “বাসায় কেউ ছিল না। বাসার সবকিছু নিয়ে গেছে। সঠিক সংখ্যাটা এখনও জানি না। তালিকা তৈরি করছি। তবে কমপক্ষে সাত থেকে আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।”
নান্নুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপার পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, এশিয়া কাপ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে শারজায় যান মিনহাজুল আবেদীন নান্নু। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে তাদের বাসা তালা মারাই ছিল।
“উনারা জানিয়েছেন, উনার বোন এসে মাঝেমধ্যে বাসা দেখে যেতেন। বৃহস্পতিবার রাতেও দেখে গিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উনার বোন বাসায় গিয়ে দেখেন তালা ভাঙা। বাসার দক্ষিণ দিকের জানালার গ্রিল ভাঙা। সবকিছু এলোমেলো।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, চোর ধরতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা পুলিশকে জানানোর পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












