নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠক, ইন্টারন্যাশনাল মিডিয়া ফোরাম (আই,এম,এফ) এর সভাপতি ও মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৪ ডিসেম্বর) কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে এক অনুষ্ঠানে আব্দুর রউফ মাওলাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের জৈষ্ঠ্য সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ী, সি,আই,পি হাজী আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি আব্দুর রউফ মাওলা, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শরিফ মিজান, প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবুল, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, রুহুল আমিন প্রমুখ।
বক্তব্য রাখেন, আই,এম,এফ-এর সাধারণ সম্পাদক, সৃজনশীল লেখক নাসির উদ্দিন খোকন, মিঠুন সেলিম, এমডি ইসমাইল, তারমিম আলম সহ অনেকে।
তিন যুগেরও বেশি সময়ের প্রবাসী জীবনের ইতি টেনে স্বদেশ যাচ্ছেন রউফ মাওলা।
বক্তব্য দিতে গিয়ে প্রবাসী এ সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্বের অতীত নানা কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদে স্বদেশ যাত্রা কামনা করেন তারা।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












