নিজস্ব প্রতিনিধিঃ গত সোমবার ৪জুন কুয়েত সিটির এক হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের উদ্যোগে ইফতার ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হুসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ ছগিরুল ইসলাম, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান,কুয়েতে সোনালি ব্যাংক প্রতিনিধি শাফায়েত হুসেন পাটুয়ারী, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি
জাহাঙ্গীর হুসেন পাটুয়ারী, বিশিষ্ট সংগঠক আতাউল গনি মামুন, আব্দুল খালেদ চৌধুরী, বিশিষ্ট সংগঠক সাদেক হুসেন, ডাঃ শাহ্ জাহান, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান,শেরে বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের সভাপতি নাসির উদ্দিন, কবি আব্দুর রহিম, আনোয়ার হুসেন, ইদ্রিস খাঁন, শেরে বাংলা স্মৃতি পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক কোরবান আলী, রাজনৈতিক ও সামাজিক সংগঠক এস,এম আব্দুল আহাদ, জালাল আহমেদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠক চুন্নু মোল্লা, আবিকুর রহমান শাহী, বাবুল মিয়া, হাবিবুর রহমান, মনিরুজ্জামান রিয়াজ ও মোহাম্মদ কামাল হুসেন সহ অনেকে।
ইফতার পূর্বে আগত অতিথিরা রমজান মাসের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিশদ আলোচনা করেন।
পরে বিশ্ব মুসলিম উম্মার গুনা মাফ, শান্তি, কল্যাণ ঐক্য ও উন্নতি-অগ্রগতি কামনা করে বিশ্ব মানবতার জন্য দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












