আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সের ম্যানিলায় একটি বহুতল আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। এছাড়াও, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
রোববার ম্যানিলার এরমিতায় ‘ম্যানিলা প্যাভিলিয়া’ নামে একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে হোটেলটিতে প্রথম আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত ভবনটির তৃতীয় তলায় ছড়িয়ে পড়লে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
এদিকে, এ ঘটনায় আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনীর সদস্যরা। আগুনের কারণে সৃষ্ট প্রচণ্ড কালো ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল দমকল কর্মীরা।











