ডেস্ক রিপোর্ট-: কুয়েত ব্যাংকিং অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, কুয়েতের ব্যাংকগুলো এখন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে ব্যাংকগুলো গ্রাহকদের সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যাংকিং সেবা প্রদান করতে সক্ষম হবে। বিবৃতিতে অ্যাসোসিয়েশন ব্যাংকিং খাতের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।











