স্টাফ রিপোর্টার: গতকাল কুয়েতের ফাহাহিল সিটির এক হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার অনুমোদিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাহাহিল সিটির জালালাবাদ অ্যাসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কুয়েত শাখার সভাপতি আব্দুল হাই মামুন।
সংগঠনের কুয়েত শাখার সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলামের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আজাদ মিয়া মেম্বার, কাজী শফিক, বসন্ত কুমার চুন্নু নাথ, নুরুল আমিন জয়নাল, কিং ফয়সাল প্রমুখ।
বক্তব্য রাখেন, সুরুক মিয়া, হেলাল আহমেদ,ফয়েজুর রহমান, মুন্না পাল, আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সালা উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি সমাজ কল্যাণ সমিতি, আর এই সমিতির ব্যানারেই আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছি।
তারা বলেন, আগামীর সুন্দর একটি সমাজ গঠনে সকলের চেষ্টা, সহযোগিতা তথা ঐক্যের প্রয়োজন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












