বিশেষ প্রতিনিধিঃ জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখা কমিটি অনুমোদন দেওয়ায়, সদ্য অনুমোদন প্রাপ্ত এই কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল ১৯শে মে ২০১৮ইং রোজ শনিবার সন্দ্যায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জামান (রোকন), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল, সহ সভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হুসেন টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম রানা, সাংগঠনিক সম্পাদক জাইদুল ইসলাম জাহিদসহ অনেকে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
সদ্য অনুমোদন প্রাপ্ত জাতীয় শ্রমিকলীগ কুয়েত শাখার নেতৃবৃন্দরা তাঁদের সাংগঠনিক বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং নিকট ভবিষ্যৎ-এ শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কিছু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার কথাও জানান সদ্য অনুমোদন প্রাপ্ত সংগঠনের নেতৃবৃন্দরা।
এদিকে, মোঃ হানিফ মিয়াকে সভাপতি, নজরুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ,জাহিদুল ইসলাম জাহিদকে সাংগঠনিক সম্পাদক, রোকনুজ্জামান রোকনকে সিনিয়র সহ সভাপতি করে ‘৫৫’ সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন কমিটির আংশিক নাম ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












