আ,হ,জুবেদ: কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট বিএমসি’র উদ্যোগে আন্তঃ কন্টিনজেন্ট আযান ও কেরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, বাংলাদেশ মিলিটারি কমান্ড (বিএমসি) এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং কেন্দ্রীয় ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
পহেলা জুন শুক্রবার বাংলাদেশ মিলিটারী কমান্ড টু কুয়েত (বিএমসি) সদর দফতর সোবহান ক্যাম্পে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান এনডিসি, পিএসসি, কমান্ডার বিএমসি স্বাগত বক্তব্যে বিএমসি’র সংক্ষেপ চিত্র তুলে ধরেন। 
এসময় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ্ সগিরুল ইসলাম এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এদিকে ইফতার পূর্বে বাংলাদেশ মিলিটারি কমান্ড (বিএমসি) এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দোয়া মুনাজাত করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েত সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মিলিটারী কন্টিনজেন্টের সেনা কর্মকর্তা ও সৈনিকগণ, প্রবাসী সুধীজন এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












