আ হ জুবেদ: কুয়েতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমক পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লীগ ”সেকেন্ড এডিশন” ২০২০ কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।
১৮টি ক্রিকেট দলের অংশ গ্রহণে এবারের জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লীগ শুভ উদ্বোধন করা হয়।
কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের খুবেকটা অবসর নেই বললেই চলে, তবুও কিছুটা অবসর মিললেই প্রবাসীরা বিনোদন, দেশীয় সংস্কৃতি আর খেলাধুলা নিয়ে বেশ ব্যস্ত থাকেন। 
কুয়েত প্রবাসীদের বেলায়ও তাই হয়, বিনোদন, দেশীয় সংস্কৃতি আর খেলাধুলায় অবসরের পুরো সময় পার করেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশীরা।
শুক্রবার (৩১ শে জানুয়ারি) জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লীগ-২০২০ উদ্বোধনের মধ্যদিয়ে মাঠে গড়ায় এবারের ক্রিকেট আসরের প্রথম খেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ মোয়াজ্জেম হুসেন ও আজিজুল হক এর যৌথ পরিচালনায় ও জিলিব নাইট রাইডার্স ও জিলিব প্রবাসী ক্লাব, কুয়েতের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সভাপতি প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন।
উদ্বোধক ছিলেন, জিলিব নাইট রাইডার্স ও জিলিব প্রবাসী ক্লাব, কুয়েতের উপদেষ্টা সাঈদ নুর। 
বিশেষ অতিথি ছিলেন, হুমায়ুন আলী, জাহাঙ্গীর খাঁন পলাশ, মাহি আলম মাহি, আব্দুস সালাম, মোঃ বিল্লাল হুসেন ও সাংবাদিক মইন উদ্দিন সরকার সুমন।
জিলিব নাইট রাইডার্স প্রিমিয়ার লীগ-২০২০ আয়োজকরা জানান, বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের সহযোগিতায় এবারের ক্রিকেট আসর শুরু করেছেন, তাঁরা আশা করছেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ফাইনাল খেলাটিও সম্পন্ন হবে।
কুয়েত প্রবাসীরা মনে করেন, এরকম খেলার আয়োজন আরো বেশি বশি করে হোক, এতে করে প্রবাসীদের সুস্থ থাকতে সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকার ফলে নানা অনৈতিক কর্মকাণ্ড থেকেও প্রবাসী যুব সমাজ দূরে থাকবে।
















