বিশেষ প্রতিনিধিঃ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে কোন বিমানের ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কুয়েত প্রবাসীরা।
অবশেষে কুয়েত চট্টগ্রাম সরাসরি বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে ।
দীর্ঘদিন থেকে কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট এর দাবি করে আসছিলেন।
অবশেষে চট্টগ্রাম প্রবাসীদের দাবি পুরণ হতে
যাচ্ছে। এমাসে অক্টোবরের ৩০ তারিখে প্রথম ফ্লাইট বিজি- ১৪৪ কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম কুয়েতে সংবাদ কর্মী দের এমনটা জানালেন।
অক্টোবরের ৩০ তারিখ থেকে সাপ্তাহে একদিন প্রত্যেক বুধবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান

কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করবে। এতে ফেনী থেকে শুরু করে কক্সবাজার, রাঙামাটি সহ পূর্ব অঞ্চলের কুয়েত প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে। এতে আনন্দিত কুয়েতে চট্টগ্রাম প্রবাসীরা।
তাছাড়া সাপ্তাহিক দুটি ফ্লাইট শুক্রবার ও রোববার কুয়েত টু ঢাকা দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান এসব ফ্লাইটে ঢাকা থেকে সল্প সময়ের মধ্যে কানেক্টিং ফ্লাইট এর মাধ্যমে অন্যগন্তব্যে যেতে পারবেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত













