মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ ওসমানী স্মৃতি পরিষদ কুয়েতের সহ সভাপতি তরুণ সংগঠক ফারুক আহমদের অবকাশকালীন ছুটিতে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ কুয়েতের উদ্যোগে গত ১১জানুয়ারি ২০১৮ রাতে কুয়েতস্থ ফানতাসে এক মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের অায়োজনের করা হয়।
ওসমানী স্মৃতি পরিষদ কুয়েতের নব গঠিত কমিটির সভাপতি তরুণ সংগঠক সমাজসেবক মুরাদুল হক চৌধুরী মুরাদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক ফয়ছল আহমদ, বিশিষ্ট সংগঠক শিহাব বখ্ত, বিশিষ্ট সংগঠক বাবু মিহির কান্তি পাল, বিশিষ্ট সংগঠক মোঃ শওকত আহমদ, সহ সভাপতি কবির আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শামীম আহমদ, মোহাম্মদ মুজাহিদ আলী, নুরুল ইসলামসহ পরিষদের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও কুয়েত প্রবাসী বাংলাদেশীরা।
ওসমানী স্মৃতি পরিষদ কুয়েতের পক্ষ থেকে সহ সভাপতি ফারুক আহমদকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরিশেষে এক নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।











