প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সেলিম চৌধুরী বলেন, ‘কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর গত শনিবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেই। তারপর সোমবার হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর সেদিনই কোভিড-১৯ পজিটিভ হিসেবে রিপোর্ট আসে।’
আক্রান্ত হওয়ার আগে তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো বোধ করছি। সবার দোয়ায় দ্রুত সুস্থ হয়ে ফিরবো বলে আশা করছি।’
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘তিনি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত অংশে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল আছে।’
সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন গুণী এই শিল্পী।
সূত্র, সিলেটভিউ২৪
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












