আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি নতুন করে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের ৫১তম অধিবেশনের অবকাশে এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন। তারা দুজনই বলেন, পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে এবং সহায়ক হিসেবে বাস্তবায়ন করতে হবে। দুই কর্মকর্তা বলেন, সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা ও আন্তর্জাতিক নিয়ম প্রবর্তন জরুরি।
ওয়াং ই এবং ফেডেরিকা মোগেরিনি এই সমঝোতা থেকে কোনো দেশের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার বিরোধিতা করেন।
গত সোমবার থেকে সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়। সদস্য দেশগুলোর পাশাপাশি ইরান, রাশিয়া, চীন এবং ভারতসহ এ সংস্থার পর্যবেক্ষক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নান ইস্যু নিয়ে আলোচনা করেন।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












