নাজিরহাট কলেজের প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, সরকার ইতিমধ্যে সারা দেশে ১৯০ টিরও বেশি কলেজ’কে সরকারী করণের ঘোষনা দিয়েছেন। তার মধ্যে নাজিরহাট কলেজ অন্যতম দাবীদার। এই কলেজটি ৫৫ একর জমা বা জায়গার উপর নির্মিত যা চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম কলেজ।
রাষ্টদূত বলেন, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যারা বিদ্যানুরাগী ছিলেন তারা বিভিন্ন সময় এই ধরনের বড় বড় জায়গা নিয়ে কলেজ করে গেছেন। পরে সরকার সেগুলোকে জাতীয় করণ করেছে বলে মনে করেন বাংলাদেশি রাষ্ট্রদূত।
আলোচনা সভা শেষে সবার উপস্থিতে রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন ফোরামের নেত্ববৃন্দরা।











