আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আজীবনের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছে। দেশটির সংসদ ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ আজ (রোববার) সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ তুলে দিয়েছে। ফলে শি জিনপিং এখন অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে আজ (রোববার) প্রায় তিন হাজার সদস্য উপস্থিত ছিলেন। এ অধিবেশনে প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ তুলে দেয়ার বিষয়ে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী পাস করা হয়। সংশোধনীর পক্ষে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। সংশোধনীর বিরুদ্ধে মাত্র দুটি ভোট পড়েছে এবং তিনজন সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিলেন।
গত মাসে চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সংবিধান সংশোধনের জন্য প্রস্তাব আনে যাতে বলা হয়- প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের নির্দিষ্ট মেয়াদ তুলে দিতে হবে।
সংশোধানী পাস হওয়ার পর হেইলুংজিয়াং প্রদেশের প্রতিনিধি জু শিউকিন বলেন, “এটা হচ্ছে সাধারণ মানুষের চাওয়া।” পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের প্রতিনিধি দু ইয়ানলি বলেন, “প্রেসিডেন্ট শি জিনপিং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প ও দুর্নীতিবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। আমরা তাকে তার কাজ শেষ করার জন্য আরো সময় দিতে চেয়েছি এবং এ বিষয়ে আমাদের মধ্যে মতৈক্য ছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












