নিজস্ব প্রতিনিধিঃ কুয়েত প্রবাসী শেখ আব্দুস সালাম স্থায়ী বাসিন্দা মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামের ছেলে ২ মাস আগে অবকাশকালীন ছুটিতে গিয়ে মৌলভীবাজার সদর উপজেলার সুলতান পুর এলাকার লায়েক মিয়ার দ্বিতীয় কন্যা রাবেয়া বেগমকে মুসলিম ধর্মীয় নিয়ম মোতাবেক বিয়ে করে নিজ ঘরে তুলেছেন।
নব বিবাহিত আব্দুস সালাম বিয়ে শেষে প্রায় দুই মাস জীবনসঙ্গিনীর সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্যের নতুন এক সংসার গড়ে তুলে সবে মাত্র কর্মস্থল কুয়েতে ফিরেছেন।
সালাম ও রাবেয়ার এই নব দম্পতি তাদের সকল বন্ধু, ভাই, বোন ও আত্মীয় – স্বজনদের কাছে দোয়া কামনা করেছেন।











