আন্তর্জাতিক ডেস্ক : দ্বীপ দেশ শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। দেশটির মুসলিম ধর্মাবলম্বীদের দোকান ও মসজিদে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা অগ্নিসংযোগ করলে সহিংসতা ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়।
ঘটনার সূত্রপাত এক সপ্তাহ আগে। বৌদ্ধ ধর্মাবলম্বী এক ব্যক্তিকে মুসলিমরা পিটিয়ে মেরে ফেললে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিশোধ নিতে এক মুসলিমকে আগুনে পুড়িয়ে মারে বৌদ্ধরা। তার লাশ মঙ্গলবার এক ভবনে পায় কর্তৃপক্ষ। এতে নতুন করে প্রতিশোধমূলক হামলা হতে পারে। এই ভেবে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ মঙ্গলবার জরুরি অবস্থা জারি করা হয়।
এদিন ৪টি মসজিদ, ৩৭ বাড়ি, ৩৫ গাড়ি অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় মুসলিমরা এসব দেখে আতঙ্কে আছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় শহর আমপারা মুসলিম বিরোধী সহিংসতা হয়। এক দোকান নিয়ে বিতর্ক হলে এই সহিংসতা হয়।
ক্যান্ডিতে সোমবার পুলিশ কারফিউ জারি করেছিল। মঙ্গলবার তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শহরের দিঘানায় মুসলিম এক যুবককে সিংহলি বৌদ্ধরা হত্যা করলে আবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে পুনরায় জরুরি অবস্থা জারি করা হয়।











