Menu |||

শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার: মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা। সম্প্রতি এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিরোধিতা এবং শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিভাবকরা তাদের লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান যে, স্কুলের প্রায় ১২শ শিক্ষার্থী এবং সরকারি মহিলা কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ১৬ ফুট প্রশস্ত একটি সড়ক ব্যবহার করে। বর্তমানে এই সড়কের একপাশে ড্রেন নির্মাণের কাজ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া, সড়কের প্রবেশমুখে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও দুর্ঘটনা প্রায়শই ঘটছে।

এই বিপজ্জনক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮.৩০ থেকে ৯.০০ এবং দুপুর ১.৩০ থেকে ২.২০ পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, অভিযোগ উঠেছে যে সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং তাদের আরও কয়েকজন সহকর্মী এই সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের গাড়ি ও রিকশা নিয়ে কলেজে প্রবেশ করতে থাকেন। এ নিয়ে গত কয়েক দিন ধরে অভিভাবকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছে।

অভিভাবকরা আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত শিক্ষকরা অন্যান্য জেলায় কর্মরত থাকাকালে ফ্যাসিবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন এবং জনরোষের শিকার হয়ে তদবিরের মাধ্যমে এই কলেজে বদলি হয়ে এসেছেন। তারা স্থানীয় কিছু সাংবাদিকের ইন্ধনে শান্তিপূর্ণ মৌলভীবাজার জেলায় দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা হতাশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মতিন বখশ, জি.এম. মুক্তাদির রাজু, ফুয়াদ জামান এবং আবুল কালাম বেলাল। তারা অবিলম্বে ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

» পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

» পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

» কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

» মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

» কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

» ৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

» আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

» ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

» কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

শিক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন

মৌলভীবাজার: মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা। সম্প্রতি এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিরোধিতা এবং শিক্ষার্থীদের হয়রানি করার অভিযোগে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিভাবকরা তাদের লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান যে, স্কুলের প্রায় ১২শ শিক্ষার্থী এবং সরকারি মহিলা কলেজের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ১৬ ফুট প্রশস্ত একটি সড়ক ব্যবহার করে। বর্তমানে এই সড়কের একপাশে ড্রেন নির্মাণের কাজ চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এছাড়া, সড়কের প্রবেশমুখে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও দুর্ঘটনা প্রায়শই ঘটছে।

এই বিপজ্জনক পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮.৩০ থেকে ৯.০০ এবং দুপুর ১.৩০ থেকে ২.২০ পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, অভিযোগ উঠেছে যে সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং তাদের আরও কয়েকজন সহকর্মী এই সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের গাড়ি ও রিকশা নিয়ে কলেজে প্রবেশ করতে থাকেন। এ নিয়ে গত কয়েক দিন ধরে অভিভাবকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা চলছে।

অভিভাবকরা আরও অভিযোগ করেন যে, অভিযুক্ত শিক্ষকরা অন্যান্য জেলায় কর্মরত থাকাকালে ফ্যাসিবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন এবং জনরোষের শিকার হয়ে তদবিরের মাধ্যমে এই কলেজে বদলি হয়ে এসেছেন। তারা স্থানীয় কিছু সাংবাদিকের ইন্ধনে শান্তিপূর্ণ মৌলভীবাজার জেলায় দুটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপিও জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা হতাশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মতিন বখশ, জি.এম. মুক্তাদির রাজু, ফুয়াদ জামান এবং আবুল কালাম বেলাল। তারা অবিলম্বে ফ্লাওয়ার্স কে.জি অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

পূর্ণ জনবল নিয়ে পুরোদমে ফিরছে কুয়েতের ব্যাংকগুলো

পাসপোর্টের মেয়াদ শেষ হলেও কুয়েতে আকামা নবায়নের সুযোগ

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

ইরানের আগ্রাসন মোকাবিলায় এক টেবিলে জিসিসি, রাশিয়া ও জর্ডান

কুয়েতে ইরানি হামলায় বিদেশি শ্রমিক নিহত, ইয়েমেনি ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Fri, 17 Apr.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।