জগলুল হুদা, রাঙ্গুনিযা (চট্টগ্রাম) : সরকার ঘোষিত পেস্কেল শতভাগ বাস্তুবায়নের দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির-২। সোমবার (২৭ জুন) রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরে এই মানবন্ধন কর্মসূচী করেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। মানবন্ধনে কর্মকর্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার যে স্বপ্ন তা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে চলেছি আমরা। দৈনন্দিন নির্দিষ্ট কর্মঘন্টার পরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা অব্যহত রাখতে দিন রাত যেখানেই বিপর্যয় সেখানেই ছুটে যাই আমরা। সম্প্রতি সরকার শতভাগ পেস্কেল প্রদানের ঘোষণায় আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দৈনন্দিন এই কর্মযজ্ঞের মধ্যে নতুন প্রাণের স ার হয। এখন এই শতভাগ পেস্কেল প্রদান করে আমাদের নতুন এই কর্ম উদ্যমতাকে আরও উৎসাহিত করুন।’ কর্মকর্তারা অতিদ্রুত বেতন, বোনাসসহ শতভাগ পেস্কেল বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানায়।











