জাকির সিকদারঃ ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাব’র পক্ষ থেকে নবনির্বাচিত ৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধণা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান। সংবর্ধিতরা হলেন- শুক্তাগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক মৃধা, রাজাপুর সদর ইউনিয়নের সাবেক ও নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মজিবর মৃধা, বড়ইয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহ আলম মন্টু ও নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার।
সংবর্ধিত চেয়ারম্যানগন বিভিন্ন দিকতুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজাপুর সাংবাদিক ক্লাব’র প্রতিষ্ঠাতা দৈনিক সমকাল’র রাজাপুর প্রতিনিধি রহিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজি, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহিন মৃধা, এনামুল হক, সাইদুল ইসলাম, আলমগীর শরীফ, আবু সায়েম আকন, সিদ্দিক আকন, আরেফিন হোসাইন, এসএ মুরাদ, জলিল হাওলাদার, মহি উদ্দিন, আমিনুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, নাসরিন সুলতানা মুন্নি, রেজবি সাব্বির ও সাইফুল ইসলাম রাব্বি প্রমুখ।











