রাঙ্গুনিয়া প্রতিনিধি: বর্তমান কঠিন সময় যাচ্ছে । সামাজিক অবক্ষয় বেড়ে গেছে। সামাজিক অবক্ষয়ের এ্ই সময়ে সমাজে নিবেদিত প্রান হয়ে সামাজিক কাজ করে যারা অবদান রাখছেন তাদের সম্মান জানানো একজন সাধারণ নাগরিক হিসেবে সবার নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধ থেকে চট্টগ্রাম শহর থেকে এখানে ছুটে আসা। সংবর্ধিত অতিথি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী বলেন, এ পুরস্কার আমার একার নয় আপনাদের। সামাজিক কাজকর্মে আমি এলাকার মানুষের ব্যাপক সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা সবসময় থাকবে এ প্রত্যাশা করছি। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা রাজা-আয়শা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইলিয়াছ কাঞ্চন চৌধুরী মানব কল্যান ও সমাজ সেবায় অবদানের জন্য “নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০১৫” অর্জন করায় শুক্রবার চন্দ্রঘোনা দোভাষী বাজারে রাঙ্গুনিয়া সামাজিক উন্নয়ন ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাঙ্গুনিয়া সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটির চেয়ারম্যান এড্ভোকেট মো. সাইদুল হক সাইদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, কর্ণফুলি পেপার মিলের সাবেক সিবিএ সভাপতি ইব্রাহিম সওদাগর, হিউম্যান রাইট্স রিভিউ সোসাইটির বিভাগীয় চীফ আলমগীর কবির, কেন্দ্রীয় সহকারি পরিচালক কামাল উদ্দীন, সামাজিক ফোরামের সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা মো. জামাল উদ্দীন, চন্দ্রঘোনা বয়েস ক্লাবের সভাপতি আবদুল মালেক, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আব্বাস উদ্দীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল হোসেন বাবলু, ব্যবসায়ী ইকবাল পারভেজ প্রমুখ।