রাঙ্গুনিয়ার পৌরসভার ইছাখালী জাকির হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ উৎসব রোববার (১ জানুয়ারী) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আহম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক বাবর তালুকদার, সুবলর বড়–য়া প্রমুখ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, বিদ্যালয়ের প্রথম থেকে প ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণিতে ৫জন করে মেধাতালিকায় থাকা ২৫ জনকে পুরষ্কার প্রদান করা হবে। এসময় তিনি গরীব দু:স্থ অসহায় শিক্ষার্থীদের যেকোন সময় সহযোগীতার আশ্বাস প্রদান করেন।











