রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী হাউজ ভিত্তিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আবু জাফর। স্কুল ক্রীড়া শিক্ষক ঊর্মি দাশের ব্যবস্থাপনায় ও শিক্ষক অঞ্জন দাশের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলম কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরমানন্দ মহাথের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর, বিদ্যালয় উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক কাজী আমিনুল হক আমিন, উপজেলা যুবগলীগের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, শাখাওয়াত হোসেন, পিটিএ সভাপতি জাহেদ হোসেন ফারুক প্রমুখ। বিদ্যালয় প্রতিষ্ঠাতা চতুরতেœর নামে গঠিত হাউজ (শুদ্ধানন্দ হাউজ, জাফর হাউজ, ছত্তার হাউজ ও ফজলুল হাউজ) এর মাধ্যমে শিক্ষার্থীরা খেলা ধুলার বিভিন্ন ইভেন্টে স্বতঃষ্পুর্তভাবে অংশ গ্রহণ করেন।











