মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ আর্থ মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার প্রত্যাশা ও অসহায় হত দরিদ্র মানুষকে সার্বিক সহযোগীতার প্রত্যয় নিয়ে গত ৩১ ডিসেম্বর ২০১৭ সন্ধ্যায় ৬ ঘটিকার সময় রাজনগর ইউ পি রোডস্থ সৌদিয়া রেস্টুরেন্ট এর কনফারেন্স হলে, রাজনগরের এক ঝাঁক তরুণ এই মহতী উদ্যোগে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে রাজনগর উপজেলার অসহায় মানুষের সাহায্যার্থে এবং রক্তসেবায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা ভিত্তিক রাজনগরে সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছে”রাজনগর উপজেলা রক্তসেবা নামক একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ রেহান উদ্দিন জুবেল ও তোফায়েল আহমদ রুকন
প্রাথমিক ভাবে আংশিক এক বছরের জন্য মোঃ শেখ শহিদুল ইসলামকে সভাপতি, মোঃআব্দুল আল মুনিম সহ সভাপতি, মুস্তাকিম আহমদকে সাধারন সম্পাদক,পলাশ চন্দ্র দেবকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
অন্যানরা হলেন, সিনিয়র সহ সভাপতি বদরুল আলম, যুগ্ম সম্পাদক সিহাব আহমদ, সহ সাংগঠনিক শেখ রিয়াজ উদ্দিন জিসান। কয়েকদিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছিন।











