
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে দেশজুড়ে চলছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৫। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। তৃতীয় দফায় ১৩ জেলায় উৎসবমুখর প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের উৎসব।
দেশজুড়ে চলছে যুক্তি-পাল্টা যুক্তির লড়াই। তৃতীয় দফায় ১৮ সেপ্টেম্বর রাঙামাটি, বান্দরবান, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও সিরাজগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
মৌলভীবাজার-
শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শমশেরনগরের বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা বীপ্রধর আদিত্য। সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক মো. সেলিম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শাবিপ্রবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস। সুহৃদ সভাপতি কবি ইয়াসীন সেলিম ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ জুনেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সজীব চক্রবর্তী, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন নাজমুল হুদাসহ অন্যরা।
অংশগ্রহণ করা অন্য বিদ্যালয়গুলো–আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রাজনগর আইডিয়েল হাইস্কুল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।











