সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সজ্জাদুর রহমানকে সভাপতি ও নুরুল হক মাস্টারকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউপি আওয়ামীলীগের ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
উল্লেখ্য যে, গত ১৪ই মার্চ কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্যাগী রাজনীতিবিদ নুরুল হক মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলে একপর্যায়ে কাউন্সিলারদের সম্মতিক্রমে সভাপতি হিসেবে সজ্জাদুর রহমানকে নির্বাচিত করা হয়।












