বিনোদন ডেস্ক : মিমি চক্রবর্তী। টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র। ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমায় টেলিভিশন অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে জুটি বাঁধেন তিনি। মুক্তির পর সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়।
গত বছর যিশু সেন গুপ্তর সঙ্গে জুটি বেঁধে মিমি অভিনয় করেন ‘পোস্ত’ সিনেমায়। এ ছাড়া মিমি অভিনীত আর কোনো চলচ্চিত্র গত বছর মুক্তি পায়নি। তার পরবর্তী সিনেমা ‘টোটাল দাদাগিরি’। এতে এক বছরের বিরতি ভেঙে একসঙ্গে অভিনয় করেছেন মিমি-যশ। আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, বর্তমানে একদম বেকার সময় পার করছেন। হাতে এখন নতুন কোনো কাজ নেই।
বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে মিমি বলেন, ‘বিশ্বাস করুন, আমি এখন বেকার। আমার হাতে কোনো কাজ নেই। আসলে নতুন কাজের বিষয়ে কথাবার্তা চলছে। তবে কোনোটাতেই চুক্তিবদ্ধ হইনি। আর ফ্লোরে গিয়ে শুটিং শুরু না হওয়া পর্যন্ত এখন আর কিছু বলতে চাই না। কারণ মুম্বাই ফ্লোরে গিয়েও শারীরিক অসুস্থতার কারণে ফিরে এসেছিলাম।











