এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মসজিদে নামাজে যাওয়ার পথ বন্ধ করায় মুসুলিরা ক্ষোভ প্রকাশ করে এমপি গোপালের হস্তক্ষেপ কামনা করেছে।
বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সোমবার দেয়া এক লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের মৃত খুরসেদ আলীর ছেলে নুর ইসলাম ও আব্দুল মালেকের ছেলে মোখলেছ দীর্ঘ দিনের মসজিদে চলাচলের রাস্তা বন্দ করে দেয়। গ্রামবাসী প্রতিবাদ করলে তারা বহিরাগত লোকজন এনে অশ্লিল ভাষায় গালাগাল ও প্রাননাশের হুমকি প্রদর্শন করে। অতঃপর ৩২টি পরিবার ও গ্রামবাসীর পক্ষে মরহুম খতিব উদ্দিনের ছেলে মনসুর আলী বাদী হয়ে ঘটনা তদন্ত করে সত্য সংবাদ প্রকাশের আবেদন করেন। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় নুরইসলাম ও মোখলেছ মসজিদে চলাচলের রাস্তায় ল্যাট্রিনের শকেল বসিয়েছে, বর্ষার বৃষ্টি-বাদলে কারনে শকেলে স্লাব (ঢাকনা) খুলে দিয়েছে। চলাচলের জন্য ৪ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের বরাবরে রেজিঃ দলিল রয়েছে তদুপরি তারা রাস্তা বন্ধ করে দিয়েছে।
এসময় চিলকুড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগে জানান যে, নূর ইসলাম জমি জবর দখলকারী ও পরধন লোভী। ইতিপূর্বে আমার বাবার নামীয় জমির জবর দখল পাকাপোক্ত করার জন্য তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে লিচু গাছে ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেছিল তারা। পৈতিক্ত সম্পত্তির ভাগ চাওয়ার কারনে আমাকে অনুরূপ ভাবে হত্যা করার হুমকি দিয়ে বলেছে তোমার বাবার মত তোমাও পরিনতি হবে। তারা মসজিদে নামাজে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। মুসুলিরা ক্ষোভ প্রকাশ করে জানান, বৃষ্টির দিনে মসজিদে নামাজ পড়তে যাতয়াতের পথে পবিত্রতা বা ওজু নষ্ট হয়ে যায়। সে কারনে ৩২ পরিবারের গ্রামবাসী মুসুলিরা ক্ষোভ প্রকাশ করে এমপি গোপালের হস্তক্ষেপ কামনা করেছে।











